আমাদের কান্না, আমাদের ঘৃণা
মেজর ডা. খোশরোজ সামাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫১ ১৬ মার্চ ২০১৯
১. নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদ। ধর্মপ্রাণ মুসলিমরা গিয়েছিলেন স্রস্টার কাছে দু’হাত ওঠাতে। তারা ছিল কারো পিতা, কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু। নিরপরাধী এই আদমসন্তানদের ওপর ঘৃণ্য বর্বরোচিতভাবে উপুর্যুপরি বন্দুক হামলা চালানো হল। অন্তত তিন বাংলাদেশীসহ ৪৯ জন মনুষ্যরক্তে ভিজে উঠলো নিউজিল্যান্ডের মাটি। অল্পের জন্য বেঁচে গেলো বাংলাদেশের ক্রিকেট টিমের সদস্যরা।
২. ভিডিও ফুটেজে হামলাকারীদের বন্দুক ধরা, টার্গেট তাক করা, গুলি ছোড়া, ম্যাগাজিন লোড করা দৃশ্য দেখে এটা স্পস্ট হয়ে ওঠে হত্যাকারীদের পরিকল্পনা ছিল দীর্ঘদিনের এবং এরা বিশেষভাবে ' ট্রেইনড'।
৩. চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অষ্ট্রেলিয়ার Brenton Tarrant নামের শ্বেতাঙ্গ এক ক্রীষ্টানের সম্পৃক্ততা পাওয়া গেছে। মানুষরুপী এই নরপশু 'অধিবাসী খেদাও' নীতির এবং মুসলিম বিদ্যেষের কাছে নিজের বিবেক, বিবেচনা, যুক্তি-বুদ্ধি বিক্রি করেছিল। শ্বেতাঙ্গ খ্রীস্টান হওয়ার জাত্যাভিমানী তাদের মগজ ধোলাই এতই তীব্র ছিল যে,উপসনালয় থেকে কেউই যেন পালাতে না পারে সে জন্য এক একজনকে টার্গেট করে করে খুনের উন্মততায় বন্দুক চালিয়েছে।
৩. সময়কালে প্যারিস, লন্ডন এমনকি ঢাকার হলি আর্টিজানের নারকীয় ঘটনায় জংগীদেরকে একচ্ছত্রভাবে ' মুসলিম জংগীবাদের' যে কালো লেবাস পরানো হয়েছিল এই হত্যাযজ্ঞ প্রমাণ করলো খুনীদের আরেক নাম খুনী, হত্যাকারীদের আরেক নাম হত্যাকারী, জংগীদের আরেকনাম জংগীই মাত্র। এদের কোন দেশ, জাত, ধর্ম নেই।
৪. 'অধিবাসীরাই সব সুযোগ নিচ্ছে' এমন অভিযোগ করল যে শ্বেতাঙ্গ, তাদেরই পূর্বপুরুষ আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের মেরে, আফ্রিকার নিরীহ নিগ্রোদের ধরে এনে ক্রীতদাস বানিয়ে সভ্যতার পিলসুজে কালিমা লেপে দিয়েছিল। খোদ অষ্ট্রেলিয়ার সরল আদিবাসীর রক্তের মূল্যে গড়ে উঠেছে আজকের তিলোত্তমা সভ্যতা।
৫. নিউজিল্যান্ড শতাধিক নৃগোষ্ঠী শান্তি - সৌহার্দে বসবাস করে । খুনীরা কেন এমন শান্তিপ্রিয় দেশে মসজিদে উপাসনারতদেরকে খুন করলো সেটি আবেগ, নিজস্ব রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের উর্ধে থাকলে পর্দার নেপথ্যে থাকা ' মাস্টার মাইন্ড ক্রিমিনাল' দের খুঁজে বের করা সহজ হবে । নির্মোহ দৃষ্টিভংগী, ডি এন এ টেষ্টসহ লাগসই প্রযুক্তি, জংগী নির্মুলের বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই হত্যাকান্ডের কুশীলবদের বের করা সম্ভব হতে পারে।
৬. পৃথিবীর শান্তিপ্রিয় মানুষের মিছিল ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন পৈশাচিকতা যেন লাল - সবুজের পতাকার দেশে আর কখনই যেন না হয়, সেদিকে আমাদের চিত্তকে সুতীক্ষ্ম রাখতে হবে।
# মেজর ডা. খোশরোজ সামাদ, উপ অধিনায়ক, আর্মড ফোর্সেস ফুড এন্ড ড্রাগস ল্যাবরটরী
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

